News Flash

  • Home
  • দিনের খবর
  • এমসিডি ভোটের দিন ভোর চারটে থেকে চলবে দিল্লি মেট্রো, নির্দিষ্ট সময়ে ”ড্রাই ডে” থাকছে দিল্লিতে
Image

এমসিডি ভোটের দিন ভোর চারটে থেকে চলবে দিল্লি মেট্রো, নির্দিষ্ট সময়ে ”ড্রাই ডে” থাকছে দিল্লিতে

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): আগামী ৪ ডিসেম্বর, রবিবার এমসিডি নির্বাচন দিল্লিতে। ওই দিন দিল্লি মেট্রোর সমস্ত লাইনে প্রান্তিক স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সকাল ৬টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে চলাচল করবে মেট্রো। সকাল ৬টার পর রবিবারের সময়সূচি অনুযায়ী সারাদিন চলাচল করবে মেট্রো।

শুক্রবার সকালে দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর এমসিডি ভোটের দিন, সমস্ত লাইনে দিল্লি মেট্রো ট্রেন পরিষেবাগুলি সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু হবে৷ ট্রেনগুলি সকাল ৬টা পর্যন্ত সমস্ত লাইনে ৩০ মিনিটের ব্যবধানে চলবে৷ সকাল ৬টার পরে, মেট্রো ট্রেনগুলি চলবে সারাদিনের স্বাভাবিক রবিবারের সময়সূচী অনুযায়ী।
এদিকে, এমসিডি নির্বাচনের জন্য দিল্লিতে “ড্রাই ডে” ঘোষণা করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার জানিয়েছে, ২ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট থেকে ৪ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত ড্রাই ডে থাকবে দিল্লিতে। এরপর গণনার দিন অর্থাৎ ৭ ডিসেম্বর রাত এগারোটা পর্যন্ত থাকবে ড্রাই ডে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top