News Flash

  • Home
  • দেশ
  • উৎসাহ বেড়েই চলেছে কংগ্রেসের, ভারত জোড়ো যাত্রায় উদ্দীপনা অটুট রাহুলের
Image

উৎসাহ বেড়েই চলেছে কংগ্রেসের, ভারত জোড়ো যাত্রায় উদ্দীপনা অটুট রাহুলের

উজ্জ্বয়িনী, ২ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রার আরও একটি নতুন দিন, আরও বেশি করে উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের জাহানারা গ্রাম থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাহুলের নেতৃত্ব এগিয়ে যেতে থাকে কংগ্রেসের এই বন্ধনের যাত্রা। কথা বলার জন্য রাহুলের কাছে ছুটে আসনে অনেকেই, কাউকে ফিরিয়ে দেননি তিনি। সকলের সঙ্গে স্বল্প সময়ের জন্য হলেও কথা বলেছেন কংগ্রেস সাংসদ।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের জাহানারা গ্রাম থেকে শুরু হয় পদযাত্রা। রাহুলের সঙ্গে হাঁটতে থাকেন বহু কংগ্রেস নেতা-কর্মী। হাঁটতে হাঁটতেই সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনেন রাহুল গান্ধী। অনেককে আশ্বাসও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বরে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। মধ্যপ্রদেশের পর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে রাজস্থানে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top