News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোলাঘাটিতে বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই মুদি দোকান
Image

গোলাঘাটিতে বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই মুদি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ গোলাঘাটি বিধানসভার যোগল কিশোর নগর বুধবার গভীর রাতে বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে৷ তাতে  ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই এক মুদি দোকান৷ ঘটনার বিবরণের জানা যায় গতকাল রাতে গোলাঘাটি বিধানসভার যোগল কিশোর নগর এলাকার দশরথ দেববর্মার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করতে পেরে দোকান মালিকসহ স্থানীয় এলাকাবাসীরা  বাধারঘাট অগ্ণি নির্বাপক দপ্তরের খবর পাঠায়৷ খবর পেয়ে বাজারঘাট থেকে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগে৷ বাধারঘাট থেকে যুগল কিশোর নগর এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আসতে কমপক্ষে এক ঘন্টার মত সময় লেগে যায়৷ ততক্ষণে দশরথ দেববর্মার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন কাঞ্চনমালা এলাকায় যেন অগ্ণি নির্বাপক দপ্তরের কেন্দ্র স্থাপনে উদ্যোগী হয় সরকার ও প্রশাসন৷ তবে দোকান মালিক দশরথ দেববর্মা জানিয়েছেন উনার দোকানে পঁচিশ হাজার টাকা সহ কমপক্ষে ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top