News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার খুরদায় ট্রাকের পিছনে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, দুই মহিলা-সহ মৃত্যু ৪ জনের
Image

ওডিশার খুরদায় ট্রাকের পিছনে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, দুই মহিলা-সহ মৃত্যু ৪ জনের

ভুবনেশ্বর, ১ ডিসেম্বর (হি.স.): ওডিশার খুরদা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, তাঁদের মধ্যে দু’জন মহিলা। গাড়ির আরোহী চারজন অন্ধ্রপ্রদেশ থেকে ভুবনেশ্বরে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে জানকিয়া থানা এলাকায় বাদাপোখরিয়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর।

পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল, তাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাকটি অন্ধ্রপ্রদেশের। মৃতরাও সম্ভবত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তবে, কারও নাম ও পরিচয় জানা যায়নি। কী কারণে তাঁরা ওডিশায় আসছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দু’টি মোবাইল ফোন খুঁটিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top