News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে গলা টিপে হত্যা করল স্বামী, পরিবারের অন্যরা্য সাহায্য করেছিল, স্বীকারোক্তি ধৃতদের
Image

স্ত্রীকে গলা টিপে হত্যা করল স্বামী, পরিবারের অন্যরা্য সাহায্য করেছিল, স্বীকারোক্তি ধৃতদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নেমে ২ ঘণ্টার মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করল ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়৷  ধর্মনগর থানা এলাকার  যুবরাজ নগর বিধানসভার মঙ্গলখালী তিন নং ওয়ার্ড থেকে রহস্যজনক ভাবে লক্ষ্মী রাণী মাহিষ্যদাসের নগ্ণ মৃতদেহ উদ্ধার হয় সোমবার৷ দীর্ঘ প্রায় ৬ মাস নিখোঁজ থাকার পর এদিন মৃতদেহ হয় মহিলার৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে৷ ধৃতরা হল মৃত গৃহবধূর স্বামী অজয়  মাহিষ্যদাস, দুই ভাসুর পুতুল মাহিষ্যদাস ও অধির মাহিষ্যদাস, দুই ভাসুর পুত্র কৃষাণ মাহিষ্যদাস ও অনিমেষ মাহিষ্যদাস৷ ধৃতদের সোমবার মঙ্গলখালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ উত্তর জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে জানান দুই ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ৷  ৫ জন মিলেই গৃহবধুকে হত্যা করে৷ জানা গেছে ৬ মাস পর্বে মহিলা বাড়ি ছেড়ে চলে যায়৷ কুমারঘাট এলাকায় থাকত গৃহবধূ লক্ষ্মী রাণী মাহিষ্যদাস৷ সোমবার ৬ মাস পর স্বামীর বাড়িতে আসেন তিনি৷ বাড়ি ছেড়ে যাওয়ার পরিবারের সদস্যদের রাগ ছিল মহিলার উপর৷ এই নিয়ে বেশ কয়েকবার মারধোর করা হয়৷ শেষ পর্যন্ত স্বামী হত্যার পরিকল্পনা করে৷ বাকী সদস্যরা মহিলাকে চেপে ধরে৷ কিন্তু  স্বামী অজয়  মাহিষ্যদাস গলাটিপে মহিলাকে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে৷ এরপর মৃতদেহ ফেলে দেওয়া হয় ধান ক্ষেতের কাছে৷ পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্ন স্থানে সামগ্রী ফেলে হত্যাকারীরা৷ পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনা স্বীকার করে৷ মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top