News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘর ঘর বিজেপি অভিযান উপলক্ষে কদমতলায় র্যালী
Image

ঘর ঘর বিজেপি অভিযান উপলক্ষে কদমতলায় র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷  ঘর ঘর কর্মসূচিকে সামনে রেখে রবিবার বিজেপি কদমতলা-কুর্তি মন্ডলের উদ্যোগে এক বিশাল রেলি ও বাজার সভা অনুষ্ঠিত হয় কদমতলায়৷ এক কথায় নির্বাচন ঘোষণা না হলেও ঘর ঘর কর্মসূচির মাধ্যমে বিজেপি তাদের নির্বাচনী  প্রচার শুরু করে দিয়েছে৷ প্রথমেই প্রেমতলা বাজার থেকে হাজারো দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এক রেলি বের হয়ে কদমতলায় আসে৷ পরবর্তী সময় কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক বাজার সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর, মন্ডল প্রভারী বনানী শর্মা, সংখ্যালঘু মোর্চার উত্তর জেলার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী ও যুব মোর্চার জেলা সভাপতি জয়জিত শর্মা সহ অন্যান্যরা৷  এক সপ্তাহের মধ্যে প্রতি ঘরে বিজেপি পৌঁছে যাবে এই কর্মসূচির মাধ্যমে বলে জানান বক্তারা৷ এক কথায় এখনো নির্বাচনের দামামা না বাজলেও শাসক দল প্রচার শুরু করে দিয়েছে এখন থেকেই৷

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top