নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ঘর ঘর কর্মসূচিকে সামনে রেখে রবিবার বিজেপি কদমতলা-কুর্তি মন্ডলের উদ্যোগে এক বিশাল রেলি ও বাজার সভা অনুষ্ঠিত হয় কদমতলায়৷ এক কথায় নির্বাচন ঘোষণা না হলেও ঘর ঘর কর্মসূচির মাধ্যমে বিজেপি তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে৷ প্রথমেই প্রেমতলা বাজার থেকে হাজারো দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এক রেলি বের হয়ে কদমতলায় আসে৷ পরবর্তী সময় কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক বাজার সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর, মন্ডল প্রভারী বনানী শর্মা, সংখ্যালঘু মোর্চার উত্তর জেলার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী ও যুব মোর্চার জেলা সভাপতি জয়জিত শর্মা সহ অন্যান্যরা৷ এক সপ্তাহের মধ্যে প্রতি ঘরে বিজেপি পৌঁছে যাবে এই কর্মসূচির মাধ্যমে বলে জানান বক্তারা৷ এক কথায় এখনো নির্বাচনের দামামা না বাজলেও শাসক দল প্রচার শুরু করে দিয়েছে এখন থেকেই৷

ঘর ঘর বিজেপি অভিযান উপলক্ষে কদমতলায় র্যালী
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















