News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ জেলা কংগ্রেসের
Image

মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ জেলা কংগ্রেসের

করিমগঞ্জ (অসম), ২৮ নভেম্বর (হি.স.) : আগামীকাল শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে অসম মন্ত্রিসভার কেবিনেট বৈঠক । সোমবার সীমান্ত জেলা করিমগঞ্জে বিভিন্ন বিভাগীয় কাজকর্ম তদারকি করতে এসেছেন মন্ত্রিসভার দশজনের বেশি মন্ত্রী । এদিকে বসে নেই করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি । কেবিনেট বৈঠকে একদিন আগে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা । আজ সোমবার একগুচ্ছ দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করেছেন রাজ্যপালের উদ্দেশে ।

করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবের অনুপস্থিতে তারা স্মারকপত্র তোলে দেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম চাষার হাতে । ন্যাশনাল কমিশনের গাইড লাইন মেনে মেডিক্যাল কলেজের জমি নির্ধারণ করে অবিলম্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং মেডিক্যাল কলেজের স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিক্যাল কলেজের কাজকর্ম শুরু করা, সম্প্রতি অসম-মেঘালয় সীমান্তে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার জেরে অসম থেকে মেঘালয়ে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় বরাক উপত্যকায় বিভিন্ন সরকারি খালি পদগুলোতে বরাকের বেকার শিক্ষিত যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি দাবি জানানো হয় স্মারকপত্রে ।

সোমবার জেলাশাসক মারফৎ অসমের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, এ কে তাপাদার, আব্দুল ওয়ারিশ প্রমুখরা ।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top