News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় স্কুটি দূর্ঘটনায় আহত যুবক
Image

তেলিয়ামুড়ায় স্কুটি দূর্ঘটনায় আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ নভেম্বর৷৷ আবারো জাতীয় সড়ক ধরে দ্রুতগতিতে স্কুটি নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি স্কুটি৷ আহত সুকটির চালক৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের বনকুমারি মন্দির সংলগ্ণ এলাকায়৷
জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ জাতীয় সড়ক ধরে আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে বড়মুড়া বনকুমারি মন্দির সংলগ্ণ এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সুকটিটি৷ এতে সুকটির চালক কর্ণমনি কলই (২৫) নামের এক যুবক আহত হয়৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা এবং আহত অবস্থায় এই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে আহত এই যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top