News Flash

Image

চুরির অপবাদ দিয়ে শিশুকে মানসিক নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  মানসিক নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে দশ বছর বয়সী এক নাবালক ছেলে৷ ঘটনা পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া নরেন্দ্র সরকার পাড়ায়৷
জানা যায় গত কিছুদিন আগে পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া নরেন্দ্র সরকার পাড়ার রত্না সরকারের আড়াই হাজার টাকা বাড়ি থেকে চুরি হয়েছিল৷ সন্দেহজনকভাবে তাদের পার্শবর্তী এক নাবালক ছেলেকে চুরির অপবাদ দিয়ে পরিবারকে কোন কিছু না জানিয়েই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করতে থাকে৷ বেশ কয়েকদিন নাবালকের পথ আটকে সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক  মুখ থেকে চুরির ঘটনার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়৷  শিশুটিকে পথআটকে রত্না সরকার, নয়ন সরকার সহ আরো বেশ কয়েকজন মিলে হুমকি দেয়  চুরির ঘটনা স্বীকার না করলে  তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে৷ কবিরাজ এর সাহায্যে বাটি চালানের মাধ্যমে শিশুটির ক্ষতি করা হবে৷ ঘটনাটি প্রথম শিশুটির পরিবার জানতে পারেনি৷ পরে শিশুটির মুখ থেকে ঘটনা জানতে পেরে রত্না সরকারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেন মহিলা৷ পরে স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়৷ কিন্তু শিশুটির উপর বারবার এই মানসিক চাপের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে৷ পরিবার নিশ্চিত হয় যে তাদের শিশু সন্তানের উপর বারবার এই মানসিক নির্যাতনের ফলে ভয়ে অসুস্থ হয়ে পড়েছে৷ এতে পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়ে৷ যার ফলে শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন কে জানানো হয়৷ মঙ্গলবার  শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিমানী দেববর্মা, কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী এবং মনীষা সাহা নির্যাতিত নাবালক শিশুটির বাড়িতে ছুটে যায়৷ সেখানে গিয়ে শিশুটির মুখ থেকে এবং শিশুর পরিবারের লোকজনদের মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটি জানেন৷  শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিমানী দেববর্মা জানিয়েছেন নাবালক শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এটা সম্পূর্ণ বেআইনী৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top