News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগরে ডাকাত দলের হানা, বাড়িতে ঢুকে অস্ত্রের এলাপাতাড়ি আঘাতে গুরুতর পাঁচ, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট
Image

গৌরনগরে ডাকাত দলের হানা, বাড়িতে ঢুকে অস্ত্রের এলাপাতাড়ি আঘাতে গুরুতর পাঁচ, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  সোমবার গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের অধীনে গুলধারপুর ৩ নং ওয়ার্ড এলাকার এক বাড়িতে হামলা চালায় দুষৃকতিরা৷ দুষৃকতিরা আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজন এলোপাথাড়ি কোপাতে থাকে৷ এতে করে আহত হয় পাঁচজন৷ আহতদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর৷ অভিযোগ দুষৃকতিরা ঘর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে৷ গুলধারপুর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সূর্যকান্ত সিনহা৷ সোমবার রাতে ওনার বাড়িতে হামলা চালায় দুষৃকতিরা৷ দুষৃকতীদের সকলের হাতে ধারালো অস্ত্র ছিল এবং সকলের মুখ কালো কাপড় দিয়ে বাধা ছিল বলে জানা যায়৷ তাই দুষৃকতিদের চিহ্ণতে পারেনি বাড়ির লোকজন৷ রাতের বেলায় বাড়ির লোকজনদের চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ তখন দুষৃকতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময় স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে তিন জন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এইদিকে সূর্যকান্ত সিনহার পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top