News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের মিজোরাম সীমন্তবর্তী লায়লাপুরে ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, ধৃত দুই
Image

কাছাড়ের মিজোরাম সীমন্তবর্তী লায়লাপুরে ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, ধৃত দুই

শিলচর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কাছাড়ের মিজোরাম সীমন্তবর্তী লায়লাপুরে ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ধলাই থানার অন্তর্গত লাইলাপুরে নাকাচেক গেটের সামনে এনএল ০১ এডি ৬৪৭৯ নম্বরের একটি ট্রাকে তালাশি চালিয়ে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে লায়লাপুর পুলিশ।

মিজোরাম থেকে শিলচরের দিকে আগত ট্রাকের ক্যাবিন বক্স থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৪০০ কেজি বার্মিজ সুপারি। বার্মিজ সুপারি পাচারের অভিযোগে পুলিশ কাছাড়ের কালাইন এলাকার জনৈক জালাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং কালাইন এলাকার জনৈক পুতুল দাসের ছেলে ফটেন্দ্র দাসকে গ্রেফতার করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাককেও। আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবরে প্রকাশ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top