News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্নানের সময় জল তুলে গায়ে ঢেলে দেওয়ার লোক চাই, জেলে নয়া আবদার পার্থর
Image

স্নানের সময় জল তুলে গায়ে ঢেলে দেওয়ার লোক চাই, জেলে নয়া আবদার পার্থর

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): স্নানের সময় জল তুলে গায়ে ঢেলে দেওয়ার লোক চাই। জেলে আবার নয়া আবদার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।তাঁর একের পর এক আবদারে নাজেহাল জেল কর্তৃপক্ষ।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। জেল সূত্রের খবর, এবার পার্থ আবদার করেছেন তার সেলের সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা থাকে। এত দিন নিজেই মগ দিয়ে ড্রাম থেকে জল তুলে স্নান করতেন। এখন তাঁর দাবি, স্নানের সময় লোক দিতে হবে, যিনি সেই ড্রাম থেকে জল তুলে তাঁর গায়ে ঢেলে দেবেন। যদিও জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এটা সম্ভব নয়। পার্থ শারীরিকভাবে তিনি সক্ষম। তাই এমন ব্যবস্থা করা যাবে না। এছাড়াও খাবার নিয়েও নানা বায়না রয়েছে পার্থর।

প্রেসিডেন্সি জেলের নিয়ম অনুযায়ী, সপ্তাহে তিন দিন দুপুরে বন্দিদের আমিষ পদ দেওয়া হয়। যেদিন মাছ রান্না হয় সেদিন প্রত্যেক বন্দি দু’টুকরো করে পান। আর মাংস হলে চার টুকরো। কিন্তু জেল সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় বায়না করছেন, মাছ হলে তাঁকে চার টুকরো আর মাংস হলে ছ’টুকরো করে দিতে হবে। পার্থর এমন সব আবদারে নাজেহাল কারারক্ষীদের একাংশ।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই আজ দেশের অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও বার্তার মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে…

ByBySandeep Biswas Jul 6, 2026

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top