News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে অফিসটিলায় পুকুর পাড়ে মৎসজীবীর মৃতদেহ উদ্ধার
Image

খোয়াইয়ে অফিসটিলায় পুকুর পাড়ে মৎসজীবীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ খোয়াই অফিসটিলা এলাকায় পুকুরের পাড়ে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ মৃত ব্যক্তির নাম মনিলাল দাস৷ প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মৎস্যজীবির৷
সোমবার সকালে খোয়াই অফিসটিলা এলাকার সতু ঘোষের পুকুরের পাড়ে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়৷ জানা যায় মৃত ব্যক্তির নাম মনিলাল দাস,  বয়স ৫০৷ বাড়ি পহরমুড়া গুদারাঘাট এলাকায়৷ মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে অনেকেই ধারণা হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু হতে পারে৷ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়৷  পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুকুরের মালিকের ছেলে সৈকত ঘোষ জানান  দীর্ঘ বছর ধরে তাদের পুকুরে মাছ ধরতে আসেন মনিলাল দাস৷ তাদের অনুমতি নিয়েই মাছ ধরেন তিনি৷ এদিনও অনুমতি নিয়ে মাছ ধরতে যান পুকুরে৷ দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও তার কোন সাড়া শব্দ না পেয়ে দেখতে আসেন৷ সেই সময় নজরে আসে পুকুর পাড়ে পড়েছে মনিলাল দাস৷ খবর দেওয়া হয় পুলিশে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top