News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার জাজপুরে লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং হলে ধাক্কা মালগাড়ির, প্রাণ হারালেন দু’জন
Image

ওডিশার জাজপুরে লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং হলে ধাক্কা মালগাড়ির, প্রাণ হারালেন দু’জন

জাজপুর, ২১ নভেম্বর (হি.স.): ওডিশার জাজপুর জেলায় লাইনচ্যুত হওয়ার পর স্টেশনের ওয়েটিং হলে ধাক্কা মারল একটি মালগাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট কোস্ট রেলওয়ের (ইসিওআর) খোর্ধা রোড রেলওয়ে বিভাগের অধীনে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনের কোরেই স্টেশনে।

আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন ওয়াগন ও ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকতে পারেন। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইসিওআর দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডঙ্গোয়াপোসি থেকে ছত্রপুরের দিকে যাচ্ছিল। এই মালগাড়ির আটটি ওয়াগন লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার কারণে উভয় লাইন অবরুদ্ধ, এই রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। রেল সূত্রের খবর, যাত্রীরা প্ল্যাটফর্মে এবং ওয়েটিং হলে নিজেদের গন্তব্যের জন্য ট্রেন ধরার অপেক্ষা করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িটি হঠাৎ ওয়েটিং হলের মধ্যে ঢুকে পড়ে। তখন সকাল ৬.৪৪ মিনিট, ওয়েটিং হলে ধাক্কা মারার পর ফুট ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন থেকে চারটি ওয়াগন থেমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মালগাড়ির গতি অনেক বেশি ছিল।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top