News Flash

  • Home
  • দেশ
  • ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোক শুভেন্দু অধিকারীর
Image

ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোক শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) :ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঐন্দ্রিলার ছবি-সহ শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “২৪ বছর বয়সী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শিল্প ও শিল্পীদের কখনো মৃত্যু হয় না। তিনি তাঁর অসংখ্য ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর লড়াইয়ের স্পিরিট সবাই মনে রাখবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি।“

প্রসঙ্গত, ২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top