News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই বিমানবন্দরে নির্মাণ কাজের রড চুরি, লরি চালক সহ গ্রেপ্তার চার
Image

খোয়াই বিমানবন্দরে নির্মাণ কাজের রড চুরি, লরি চালক সহ গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নির্মাণ সংস্থার রড চুরি করে পালানোর সময় মালভর্তি লরি আটক৷ নির্মাণ সংস্থার শ্রমিক ও নৈশ প্রহরী সহ ধৃত চার৷ বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থার রড চুরি করে পালানোর সময় মালামাল ভর্তি আসামের একটি লরি আটক করা হয়েছে৷ সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার শ্রমিক ও নৈশ প্রহরী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে লরির চালকও রয়েছে৷ পুলিশ একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার ধৃতদের আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর৷ খোয়াইয়ের পরিত্যক্ত বিমানবন্দরে সম্প্রতি চারদিকের পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে৷ বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থা এই কাজের বরাত পেয়েছে৷ শনিবার ভোরে খোয়াই থানাধীন সিংগিছড়া এলাকার কয়েকজন প্রাতঃভ্রমণকারী দেখতে পান যে, বেপরোয়া গতিতে একটি লরি খোয়াই-কমলপুর সড়ক ধরে ছুটছে৷ সন্দেহ হওয়ায় প্রাতঃভ্রমণকারীরা লরিটিকে আটকায়৷ দেখা যায় যে, গাড়ির ভেতরে বেশ কিছু পরিমাণ লোহার রড রয়েছে৷ লোকজনেরা এ বিষয়ে জিজ্ঞাসা করলে গাড়ির ভেতরে থাকা লোকেরা অসংলগ্ণ কথাবার্তা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে খবর দেওয়া হয়৷ খোয়াই থানার এস আই প্রীতম দত্ত পুলিশ নিয়ে সিংগিছড়ার চেরমা এলাকায় গিয়ে লরিটিকে থানায় নিয়ে আসেন৷জিজ্ঞাসাবাদে জানা যায় যে, খোয়াই বিমানবন্দরের চারদিকের পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য মজুত করা রড এগুলো৷গাড়ির লোকজন স্বীকার করে ওরা দশ কুইন্টাল রড চুরি করে নিয়ে পালাচ্ছিল৷ গাড়িটি আসামের৷ লরিটি দিয়ে তারা রড চুরি করে পালাচ্ছে বলে স্বীকার করে৷ দশ কুইন্টাল রড উদ্ধার করে৷ গাড়ির চালক করিমগঞ্জের সহিদ হোসেন ছাড়াও গাড়ির ভেতরে থাকা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরা হলো নির্মাণ সংস্থার ব্যারাকের নৈশ প্রহরী খোয়াই গণকীর সুনীল সরকার ও নির্মাণ সংস্থার দুই শ্রমিক করিমগঞ্জের শহীদুল আহমেদ ও মোহাম্মদ আলিমুদ্দিন৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার ধৃতদেরকে আদালতে তোলা হয় বলে পুলিশ জানায়৷ নির্মাণ সংস্থার নৈশ প্রহরী সুনীল সরকারই রড চুরিকান্ডের আসল চাঁই বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top