News Flash

Image

ফরাক্কায় লরির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। রবিবার ভোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হৃদয় মণ্ডল (৩০) । তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । জানা গিয়েছে, অন্য দিনের মতো রবিবার সকালে সাইকেলে সবজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ফরক্কা এসেছিলেন ওই ব্যক্তি। সেইসময় নিউ ফরক্কায় রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ একটি লরি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি ব্যবসায়ীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই আজ দেশের অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও বার্তার মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে…

ByBySandeep Biswas Jul 6, 2026

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top