News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফুটবল বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং! কাতারের বিরুদ্ধে ‘ঘুষ’ দেওয়ার গুরুতর অভিযোগ
Image

ফুটবল বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং! কাতারের বিরুদ্ধে ‘ঘুষ’ দেওয়ার গুরুতর অভিযোগ

দোহ, ৯ নভেম্বর (হি.স.) : রাত পোহালেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। তার আগে এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চেও ম্যাচ গড়াপেটার কালো ছায়া! উদ্বোধনী ম্যাচে গড়াপেটার অভিযোগ! আগামীকাল, ২০ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে কাতার । আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বিত্তশালী দেশটি। ঘরের মাটিতে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে কোনও ‘কসুর’ রাখতে চায় না তারা। ম্যাচের ফলাফল তো কারও হাতে নেই। কিন্তু কাতার নাকি ফলাফল নির্ধারিত করে দিয়েছে আগেই! ইকুয়েডরের ফুটবলারদের মোটা টাকা ‘ঘুষ’ দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। এমনই গুরুতর অভিযোগ।

২০ নভেম্বর আল বায়াত স্টেডিয়ামে হবে ২০২২ ফুটবল বিশ্বকাপের ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান। কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে। সেই ম্যাচ ঘিরেই যত অভিযোগ। কৌশলী রাজনৈতিক বিষয়ের বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বহা উদ্বোধনী ম্যাচ নিয়ে টাকা পয়সা লেনদেন হয়ে বলে অভিযোগ করেছেন। রিপোর্ট অনুযায়ী, ম্যাচ হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। ইকুয়েডরের ওই ফুটবলারদের নাকি বলা হয়েছে ০-১ গোলে তাদের ম্যাচ হারতে হবে। কাতার গোল করবে দ্বিতীয়ার্ধে। এ যাবৎ কাতার বহু বিতর্কে জড়িয়েছে। তাই তৈলপ্রধান দেশটির বিরুদ্ধে এমন অভিযোগকে সহজে উড়িয়ে দিচ্ছে না ফুটবল বিশ্ব। আঙুল উঠছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিকেও।

এখনও পর্যন্ত আমজাদ ত্বহার অভিযোগ নিয়ে মুখ খোলেনি কাতার সরকার বা সেদেশের ফুটবল ফেডারেশন। অভিযোগ মিথ্য বলে প্রমাণিত করার চেষ্টাও করা হয়নি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফিফা এইমুহূর্তে কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা কাতার বিশ্বকাপ ঘিরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত জুয়া খেলা হতে পারে।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top