News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রমে ত্রিপুরায় আবার পদ্ম ফুটবে, কার্যকর্তাদের নিদান বিনোদ তাওরের
Image

আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রমে ত্রিপুরায় আবার পদ্ম ফুটবে, কার্যকর্তাদের নিদান বিনোদ তাওরের

আগরতলা, ১৯ নভেম্বর (হি. স.) : আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রম করতে হবে, তবেই ত্রিপুরায় আবার পদ্ম ফুটবে। আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংযুক্ত মোর্চার বৈঠকে দলীয় কার্যকর্তাদের এই নিদান দিলেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে। প্রসঙ্গত, এদিন ওই বৈঠকে বিজেপির সাতটি মোর্চা, ১০টি সাংগঠনিক জেলা এবং ৬০টি মন্ডলের সমস্ত পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির রোডম্যাপ এদিন এঁকে দেওয়া হয়েছে।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তাওরে জোর গলায় দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের জয় নিশ্চিত। বিজেপি পুণরায় সরকার গঠন করবে। এদিন তিনি সংযুক্ত মোর্চার কার্যকর্তাদের উদ্দেশ্যে আবেদন রাখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পুণরায় নিয়ে যেতে হবে। সাথে তিনি যোগ করেন, আমি নিশ্চিত, বিজেপি কার্যকর্তারা আগামী ৭৫ দিন দিবা-রাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরায় পুণরায় পদ্ম ফুটিয়ে তুলবেন।এদিন ওই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরায় বিজেপির নির্বাচন প্রভারী ডা: মহেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ শীর্ষ নেতৃত্বগণ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top