News Flash

Image

করিমগঞ্জের বাজা‌রিছড়ায় দুটি হাতে তৈরি বন্দুক সহ গ্রেফতার এক

বাজা‌রিছড়া (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন ছাগলমোহা গ্রা‌মের জনৈক ব্যরক্তির বা‌ড়ি থেকে দুটি হাতে তৈরি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে বছর ৩০-এর জনৈক কমরুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার বাজারিছড়া থানার সাবইনস্পেক্টর ধনস্বরাজ বসুমতা‌রি জানান, গতকাল শুক্রবার গ‌ভীর রাতে পুলিশের দল নিয়ে উজান ছাগলমোহা গ্রামে অভিযান চালিয়ে এক ব্যিক্তির বা‌ড়ি থে‌কে এক জোড়া হস্তনির্মিত বন্দুক বাজেয়াপ্ত ক‌রেছেন। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কমরুল আহমেদ নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তিনি জানান, কমরুলের না‌মে থানায় একা‌ধিক মামলা নথিভুক্ত র‌য়ে‌ছে।

পু‌লি‌শের সাবইনস্পেক্টর বসুমতা‌রি জানান, পু‌লি‌শি অভিযা‌নের আগাম খবর পে‌য়ে অভিযুক্ত যুবক‌টি নিজের বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়ে লা‌গোয়া তার কাকার বাড়িতে আত্ম‌গোপন ক‌রে‌ছিল। প‌রে তা‌কে তার কাকার বা‌ড়ি থে‌কে গ্রেফতার করা হয়। তিনি জানান, তার কাকার বা‌ড়ির বিছানার সম্মুখভাগ থেকে দুটি হা‌তে তৈরি বন্দুক তাঁরা বাজেয়াপ্ত করেছেন।

আজ শ‌নিবার ধৃত‌কে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করে তিন তি‌নের হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে। মামলার তদন্তকারী অফিসার হিসেবে র‌য়ে‌ছেন পু‌লি‌শের আরেক সাবইনস্পেক্টর নিরঞ্জন দাস।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top