News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু-কাশ্মীরে নির্বাচনের পক্ষে সওয়াল ফারুকের, বললেন রাজ্যপালের একার পক্ষে সব সম্ভব নয়
Image

জম্মু-কাশ্মীরে নির্বাচনের পক্ষে সওয়াল ফারুকের, বললেন রাজ্যপালের একার পক্ষে সব সম্ভব নয়

জম্মু, ১৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে নির্বাচনের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। শনিবার জম্মু ও কাশ্মীরের আখনুরে এক জনসভায় ফারুক আব্দুল্লাহ বলেছেন, আমাদের এখানে ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই চাকরি কোথায় গেল? আমাদের ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং আমাদের সন্তানরা সবাই কর্মহীন। একজন রাজ্যপালের পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়, আপনারা তাঁকে প্রশ্নও করতে পারেন না। তাই বলতে চাই নির্বাচন গুরুত্বপূর্ণ।

ফারুক আব্দুল্লাহ এদিন আরও বলেছেন, আমরা কখনই পাকিস্তানের সঙ্গে হাত মেলাইনি। জিন্নাহ আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমরা তাঁর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করি। পাকিস্তানের মানুষ ক্ষমতায়িত নয় এ জন্য আমরা খুশি। ফারুকের কথায়, কোনও ধর্মই খারাপ নয়, মানুষই কলুষিত, কোনও ধর্ম নয়… তারা নির্বাচনের সময় ”হিন্দু খাতরে ম্যায় হ্যায়” শব্দ ব্যবহার করবে…।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই আজ দেশের অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও বার্তার মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে…

ByBySandeep Biswas Jul 6, 2026

নতুন মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও উদ্ভাবনে গতি আনছে, যুবসমাজের সামনে খুলছে বিশ্বজোড়া সুযোগ: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তিগুলি (এফটিএ) উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে…

ByByNews Desk Jul 6, 2026

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে: গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গুজরাট বিধানসভার প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

ByByNews Desk Jul 6, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন: উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top