News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ কমে ৫৫৬; ভারতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ৬,৭৮২
Image

দৈনিক সংক্ৰমণ কমে ৫৫৬; ভারতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ৬,৭৮২

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমল, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। শুক্রবার সারা দিনে ভারতে ১৭ জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ১৭ জনের মধ্যে শুধুমাত্র কেরলেই ১৫ জন মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন ও মৃত্যু হয়েছে ১৭ জনের।

বিগত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যুর পর শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫৭০ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৬ হাজার ৭৮২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮৮ হাজার ৩৯৪ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৮৫-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩১,১৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top