News Flash

  • Home
  • Uncategorized
  • সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষায় ত্রুটি ছিল, উচ্চ আদালতে স্বীকার টিপিএসসি’র
Image

সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষায় ত্রুটি ছিল, উচ্চ আদালতে স্বীকার টিপিএসসি’র

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ টিপিএসসির মাধ্যমে ১৫০ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় যথেষ্ট ত্রুটি ছিল বলে আদালতে স্বীকার করেছে সরকারপক্ষ৷ বৃহস্পতিবার উচ্চ আদালতে শুনানির সময় ত্রুটি থাকার কথা স্বীকার করেছে টিপিএসসি বোর্ড৷ টিপিএসসি বোর্ডের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছে মাননীয় আদালত৷ শীঘ্রই এই মামলার রায়ও ঘোষণা করবে হাইকোর্ট৷
ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৫০ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগে পরীক্ষা ক্ষেত্রে ত্রুটি ছিল বলে উচ্চ আদালতে স্বীকারোক্তি দিয়েছে৷ খোদ টিপিএসসি বোর্ড শুক্রবার উচ্চ আদালতকে দেওয়া স্বীকারোক্তিতে বলেছে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় ত্রুটি ছিল৷ গত মঙ্গলবারের পর বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ এদিন দীর্ঘ প্রায় তিনঘন্টা যাবৎ প্রধান বিচারপতির বেঞ্চে হয় শুনানি৷ মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা এদিন তাদের ব ক্তব্য পেশ করেন৷ বাদিপক্ষের আইনজীবীরা যে সমস্ত অভিযোগ তথ্য সহ আদালতে তুলে ধরেন তা খন্ডন করার মত সঠিক তথ্য পেশ করতে পারেনি টিপিএসসি বোর্ড৷ এতে প্রধান বিচারপতি প্রচন্ড বিরক্তি প্রকাশ করেন৷ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণকান্তি ভৌমিক৷
এদিন অরুণকান্তি ভৌমিক আরো জানান, প্রধান বিচারপতি জানিয়েছেন শীঘ্রই এই মামলার রায় ঘোষণা করবেন৷ শুক্রবার সকালে পুনরায় এই মামলার শুনানি হবে৷ তবে ধারণা করা যাচ্চে এদিন সম্পন্ন হতে পারে শুনানি৷ উচ্চ আদালতে ধাক্কা খেয়ে বিপাকে পড়তে হয়েছে রাজ্যের টিপিএসসি বোর্ডকে৷ এমনটাই মনে করছে অভিজ্ঞমহল৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top