News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে উন্মত্ত আইপিএফটি, গাড়ী ভাঙচুর, আজ ভিলেজ ভোটের মনোনয়ন জমা শেষ হচ্ছে
Image

সাব্রুমে উন্মত্ত আইপিএফটি, গাড়ী ভাঙচুর, আজ ভিলেজ ভোটের মনোনয়ন জমা শেষ হচ্ছে

IPFT TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুক্রবারশেষ হচ্ছে৷ ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দলগুলো সিংহভাগ ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ শেষ দিনে আরো বেশকিছু মনোনয়ন পত্র জমা পড়ার সম্ভাবনা রয়েছে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও উশৃঙ্খল আচরণের নজির স্থাপন করেছে আইপিএফটি৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের সাতচাঁন্দে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিল করে যাওয়া আইপিএফটি কর্মী সমর্থকরা প্রকাশ্যে উশৃঙ্খল আচরণের নজির স্থাপন করেছে৷ দলীয় প্রার্থীদের মিছিল করে নিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল৷ তখনই গাড়িটিকে আটক করে ভাঙচুর করেছে গাড়িটি৷ কোনক্রমে গাড়ির চালক ও যাত্রীরা প্রাণে বেঁচেছেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য, এর আগেও রাজধানী আগরতলা শহরে মিছিলের নামে উশৃঙ্খল আচরণ করেছে আইপিএফটি৷ পরপর এসব ঘটনা কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যেও নানা প্রশ্ণ দেখা দিতে শুরু করেছে৷ ভোটাররা এর যোগ্য জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন৷
কল্যাণপুর ব্লক এলাকার ৭টি এডিসি ভিলেজের ২৯টি আসনের ৫১ জন সিপিআইএম প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষ্যে প্রতিটি ভিলেজ কমিটি থেকে মিছিল ও সংগঠিত করা হয়৷
উৎসবের মেজাজে এডিসি ভিলেজ কমিটরি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন কল্যাপুরে৷ ৭টি এডিসি ভিলেজ কমিটির ২৯ আসনের ৫১ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন৷ শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও ঐক্যের আহবান জানিয়ে বিভিন্ন এডিসি ভিলেজ কমিটি থেকে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করা হয়৷ মিছিল করে তারা ব্লাক অফিসের সামনে এসে সমবেত হন৷ সেখান থেকে প্রার্থীরা রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে মনোনয়ন পত্র গুলো জমা দেন৷ ৫১ জন প্রার্থীর মধ্যে ২২জন পুরুষ এবং ২৩ জন মহিলা প্রার্থী রয়েছেন৷ কল্যানপুর পঞ্চায়েত সমিতির তিনটি হল ঘরে পৃথক পৃথক ভাবে ২৯ টি আসনের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন৷ যে ৭টি এডিসি ভিলেজের প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছে যেগুলো হল প্রেমসিং ভিলেজ, উত্তর ঘিলাতলী, পূর্ব ঘিলাতলী, আর এস পাড়া, নকসীরাইপাড়া, পশ্চিম কুঞ্জবন ও রূপরাই এডিসি ভিলেজ৷
ধলাই জেলার কমলপুরের দুর্গাচৌমূহনী ব্লকের ৬টি এডিসি ভিলেজে কংগ্রেস, আই পি এফ টি এবং বিজেপি মনোনয়নপত্র জমা দিয়েছে৷ বিরোধীরা মনোনয়নপত্র জমা দেওয়ার দূর্গা চৌমূহনী ব্লক এলাকায় নির্বাচনী প্রচারও জমে উঠেছে৷
এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেবার প্রায় শেষ মুহুর্তে নড়েচড়ে বসেছে বিরোধীরা৷ বৃহস্পতিবার দুর্গাচৌমুহনী ব্লকে মনোনয়ন পত্র জমা দেয় কংগ্রেস, আইপি এফ টি এবং বিজেপি৷ পৃথক পৃথক ভাবে মিছিল করে তারা মনোনয়ন পত্র জমা দেয়৷ দুরাই শ্যামরাই ভিলেজ কমিটির ৭টি আসনের সবকটিতেই মনোনয়ন পত্র জমা দিয়েছে কংগ্রেস৷ দলের জেলা সভাপতি মনোজ কান্তি দেব আশা ব্যক্ত করে বলেছেন, দুরাই শ্যামরাই এডিসি ভিলেজটি কংগ্রেসের দখলেই আসবে৷ শ্বেতরাই ভিলেজে সবকটি আসনেই মনোনয়ন পত্র জমা দিয়েছে বিজেপি৷ পশ্চি লম্বুছড়া শ্রীরামপুর এডিসি ভিলেজে ১২টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে আই পি এফ টি৷
রিটানিরং অফিসার প্রবীর সাহা ও রঙ্গলাল আচার্য্য মনোনয়ন পত্র গুলো গ্রহন করেছেন৷
খোয়াই মহকুমার পদ্মবিল ব্লক এলাকার ১৭টি এডিসি ভিলেজে আই পি এফ টি প্রার্থীরা আজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ ব্লকের বিডিওর কাছে তারা মনোনয়নপত্র জমা দেন৷
খোয়াই মহকুমার পদ্মবিল ব্লক এলাকার ১৭টি এডিসি ভিলেজের সবকটি আসনেই প্রতিদ্বন্ধিতা করছে আই পি এফ টি৷ দলের মনোনীত ১৩৭ জন প্রার্থী বৃহস্পতিবার জমা দেওয়া উপলক্ষ্যে বিভিন্ন ভিলেজ এলাকা থেকে মিছিল করে প্রার্থীদের নিয়ে আসা হয় পদ্মপুর ব্লক অফিসে৷ সেখানে তারা একে একে মনোনয়নপত্র জমা দেন৷ নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিনয় দেববর্মা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দুনীর্তি মুক্ত এডিসি ভিলেজে কমিটি গঠন করার লক্ষেই আই পি এফ টি নির্বাচনে লড়াই করছে৷ শাসকদলের প্রধান প্রতিপক্ষ হিসেবেই আই পি এফ টি নির্বাচনে লড়াইয়ে অবতার্ন হয়েছে৷ রাজ্যের সবকটি এডিসি ভিলেজেই আই পি এফ টি প্রার্থীরা লড়াই করবে বলেও তিনি জানান৷
এডিসির ভিলেজে কমিটি নির্বাচনে সি পি এমের প্রধান প্রতিদ্বন্ধী হিসেবে নিজের অবস্থান অনয় রাখার লক্ষে আই পি এফ টি ব্যাপক তৎপরতা শুরু করেছে৷ আই পি এফ টি দল দ্বিখন্ডিত হওয়ার অস্তিত্বের লড়াইয়ে অবতীর্ন হয়ে দল৷ নির্বাচনেই নির্ধারিত হবে দলীয় অস্তিত্ব৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top