News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাভারকার সম্পর্কে বিতর্কিত মন্তব্য! রাহুল গান্ধীর নামে অভিযোগ দায়ের মহারাষ্ট্রে
Image

সাভারকার সম্পর্কে বিতর্কিত মন্তব্য! রাহুল গান্ধীর নামে অভিযোগ দায়ের মহারাষ্ট্রে

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য মহারাষ্ট্রে মামলা দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। সাভারকার সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন বালাসাহেবাঞ্চি শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) বন্দনা সুহাস ডোংরে। রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রার ফাঁকে বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলায় রাহুল সাংবাদিক বৈঠক করে সঙ্ঘের তাত্ত্বিক নেতা সাভারকরকে নিশানা করেছেন। সাভারকরের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে ক্ষমাভিক্ষার অভিযোগ তুলে রাহুল বলেন, সাভারকর জেল থেকে ব্রিটিশদের চিঠি লিখে বলেছিলেন, তিনি ব্রিটিশদের অনুগত হিসেবে থাকতে চান। রাহুল বলেন, “সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যর, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই। যখন উনি চিঠিতে সই করছেন, তখন এর পিছনে কী কারণ ছিল? ভয়। উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন।’’ রাহুলের এই মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।

এদিকে, সমস্ত বিতর্ককে পিছনে ফেলে শুক্রবার সকালে মহারাষ্ট্রের বালাপুর থেকে দলের নেতা ও কর্মীদের নিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস কর্মী-সমর্থকদের পাশাপাশি জনতার ঢল নামে রাস্তায়। হাঁটতে হাঁটতেই সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী।

Releated Posts

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026

‘সেনাবাহিনীকে অপমান করা ছাড়া আর কিছুই জানে না’: রাম মন্দির ট্রাস্টের সিইও নিয়োগ নিয়ে রশিদ আলভির মন্তব্যে কংগ্রেসকে নিশানা বিজেপির

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম মুখ্য কার্যনির্বাহী…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top