News Flash

Image

আইসিপি আগরতলায় চালু হেল্প ডেস্ক পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  আইসিপি-আগরতলায় চালু হল হেল্প ডেস্ক পরিষেবা৷ বাংলাদেশ থেকে আগত জনগণ এই পরিষেবা নিতে পারবেন নির্ধারিত মূল্যের বিনিময়ে৷ পাইলট প্রকল্প হিসাবে এই পরিষেবার সূচনা হয় বুধবার৷  যাত্রীদের দীর্ঘ দিনের দাবী ছিল৷ আর সেই দাবীর প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে মন্ত্রনালয়৷ অবশেষে পাইলট প্রকল্প হিসাবে আগরতলার আখাউড়া স্থল বন্দরে চালু করা হল হেল্প ডেস্ক৷ বাংলাদেশ থেকে আগত জনসাধারণের জন্য সহায়তা করতে এই হেল্প ডেস্ক চালু করা হল বুধবার৷ হিন্দুস্থান ট্যুর এন্ড ট্রেভেলস এর সহায়তায় এই যাত্রী সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা মিলবে৷ হুইল চেয়ার, অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগীদের বিশেষ সহায়তা, হোটেল এবং গাড়ি বুকিং, ট্রলি পরিষেবা, বিমান যাত্রীদের সহায়তা করা হবে এই হেল্প ডেস্কের মাধ্যমে৷ ল্যান্ডস পোর্টস অথরিটি অফ ইণ্ডিয়ার ম্যানেজার দেবাশিষ নন্দী জানান যাত্রীরা দীর্ঘ দিন ধরে এই ধরনের পরিষেবা প্রদানের জন্য দাবী জানিয়ে আসছিল৷ অবশেষে মন্ত্রক থেকে পাইলট প্রজেক্ট হিসাবে এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়৷ আই সি পি- আগরতলায় এই পরিষেবা চালু হয়৷ ২০১৩ সালের ১৭ নভেম্বর এই আই সি পি যাত্রা শুরু করে৷ এটা ভারতবর্ষের দ্বিতীয় স্থল বন্দর৷ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রথম স্থল বন্দর৷ পরিষেবা বৃদ্ধি করার লক্ষ্যে চেষ্টা চলছিল৷ তার অঙ্গ হিসাবে এই উদ্যোগ বলে জানান তিনি৷ বাংলাদেশ থেকে বহু রোগী আসেন৷ যারা বহিঃরাজ্যে ট্রিটমেন্টের জন্য যান৷ তাদের কথা মাথায় রেখে পাইলট প্রকল্পের সূচনা হয়েছে৷ আগামী দিনে পরিষেবা আরো বৃদ্ধি করা হবে৷ প্রতিদিন প্রায় ১০০০ মানুষ এই স্থল বন্দর দিয়ে আসেন বলেও জানান তিনি৷ এতে বাংলাদেশের মানুষ উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন৷

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top