News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় প্রেস ডে উপলক্ষে রক্তদান শিবির করল ধর্মনগর প্রেস ক্লাব
Image

জাতীয় প্রেস ডে উপলক্ষে রক্তদান শিবির করল ধর্মনগর প্রেস ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  জাতীয় প্রেস ডেতে ধর্মনগর প্রেসক্লাবে রক্ত দান শিবিরের আয়োজন করল সদস্যরা৷ ১৬ নভেম্বর  বুধবার  জাতীয় প্রেস ডে৷ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্য সদস্যরা এক রক্তদান শিবিরের আয়োজন করে৷ বর্তমানে ধর্মনগর ব্লাড ব্যাংক রক্তশূন্যতায় ভুগছিল৷ অবস্থায় যতটুকু রক্তের যোগান দেওয়া যায় তার ব্যবস্থা করল ধর্মনগর প্রেসক্লাব৷ মোট ১৮ ইউনিট রক্ত দিয়ে আপাতত রক্তশূন্যতার যে ঘাটতি চলছিল তা এক দুই দিনের জন্য পূরণ করল৷ উল্লেখ্য ধর্মনগরে গড়ে প্রত্যেকদিন প্রায় ১৫ ইউনিট রক্তের প্রয়োজন হয়৷ এই রক্তদানে প্রেসক্লাবকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশন৷ শুধুমাত্র এই রক্তশূন্যতার যোগান দেওয়া নয় যখনই কারোর রক্তের প্রয়োজন হয় তখনই ধর্মনগর প্রেসক্লাবের সদস্যরা রক্ত দিয়ে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে৷ যে ১৮ জন রক্তদাতা তাদের মহাত রক্ত দান করে তার মধ্যে এমন নয়জন রক্ত আদা ছিল যারা জীবনের প্রথমবার আজ তাদের রক্তদান করে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা স্বীকার করে দিল৷ ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন এবং সম্পাদক পান্না ঘোষ ক্লাব সদস্যদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top