News Flash

  • Home
  • প্রধান খবর
  • হেমন্ত সোরেনের আর্জি প্রত্যাখ্যান, ১৭ নভেম্বরই ইডি-র দফতরে দিতে হাজিরা
Image

হেমন্ত সোরেনের আর্জি প্রত্যাখ্যান, ১৭ নভেম্বরই ইডি-র দফতরে দিতে হাজিরা

রাঁচি, ১৫ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় ১৭ নভেম্বর, বৃহস্পতিবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ১৬ নভেম্বর, বুধবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হেমন্ত সোরেন। সূত্রের খবর, হেমন্ত সোরেনের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। তাই ১৭ নভেম্বরই তাঁকে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে।

অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ১৭ নভেম্বর হাজিরা দিতে বলেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। কিন্তু, জিজ্ঞাসাবাদের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর করার অনুরোধ জানান হেমন্ত। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দিয়েছে ইডি। তাই ১৭ নভেম্বরই তাঁকে রাঁচিতে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল হেমন্ত সোরেনকে, কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। তখন ইডি-র কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন। এরই মধ্যে গত ১০ নভেম্বর নতুন করে সমন পাঠিয়ে ১৭ নভেম্বর হেমন্ত সোরেনকে হাজিরা দিতে বলা হয়। ১৭ নভেম্বর রাঁচির আঞ্চলিক অফিসে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ এবং বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top