News Flash

  • Home
  • বিদেশ
  • জি-২০ সম্মেলনের ফাঁকে বাইডেন সকাশে মোদী, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ
Image

জি-২০ সম্মেলনের ফাঁকে বাইডেন সকাশে মোদী, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ

বালি, ১৫ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত সপ্তদশ জি-২০ সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও স্বল্প সময়ের জন্য কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে মিলিত হয়েছেন মোদী।মঙ্গলবার সকালে বালির অপূর্বা কেম্পিনস্কি হোটেলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডনের সঙ্গে স্বল্প সময়ের জন্য মিলিত হন মোদী, তাঁদের মধ্যে কিছুক্ষণ কথাও হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও কথা হয়েছে। এছাড়াও অন্যান্য জি-২০ নেতাদের সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top