News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিটি নতুন প্রজন্ম নয়া সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে আসে : রাষ্ট্রপতি
Image

প্রতিটি নতুন প্রজন্ম নয়া সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে আসে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): প্রতিটি নতুন প্রজন্ম নয়া সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে আসে, কারণ এখন প্রযুক্তিগত বিপ্লব এবং তথ্য বিপ্লবের একটি নতুন যুগ। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার শিশু দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় একজন স্নেহশীল শিক্ষিকা এবং শিক্ষার্থীদের গাইডের ভূমিকা গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রায়রাংপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টার-এ শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

রাষ্ট্রপতি ভবনে শিশু দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেছেন, বর্তমান শিশুরা প্রযুক্তিপ্রিয় এবং জ্ঞান ও তথ্য তাঁদের নখদর্পণে। রাষ্ট্রপতি বলেন, তাঁদের সঠিক মূল্যবোধ শেখানোর চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কাজের পাশাপাশি শিশুদের প্রকৃতি ও পরিবেশের দিকেও নজর দিতে হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top