News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠিয়াবাবা চেরিটেবল সোসাইটির উদ্যোগে বাইক রেলী
Image

কাঠিয়াবাবা চেরিটেবল সোসাইটির উদ্যোগে বাইক রেলী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর৷৷ সবুজ ত্রিপুরা,স্বচ্ছ ত্রিপুরার এই স্লোগানকে সামনে রেখে কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটি পরিচালিত সবুজ সাথী সামাজিক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ এবং স্বচ্ছ ত্রিপুরার গঠন করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সারা ত্রিপুরা ব্যাপি এক সচেতনতামূলক বাইক রেলির আয়োজন করা হয়েছে৷ আগামী ১৮ই নভেম্বর সকাল১০ টায়  উমাকান্ত সুকলের সামনে থেকে শুরু হবে এই বাইক রেলি৷ আগরতলা থেকে শুরু হয়ে মেলাঘর, সোনামুড়া, বিলোনিয়া, সাব্রুম, উদয়পুর, গন্ডাছড়া, অমরপুর, আমবাসা, প্যাচারথল, জম্পুই হিল, ধর্মনগর, কৈলাশহর কমলপুর হয়ে এই বাইক রেলির সমাপ্ত হবে৷ দশ দিনের লক্ষ্য মাত্রার রাখা হয়েছে এই বাইক রেলির৷ প্রতিদিন প্রায় ৮০ কিলোমিটার যাত্রা করবে এই রেলি৷রেলিতে ৩৫ থেকে ৪০ জন সেচ্ছাসেবক অংশ নেবে৷ রেলি চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন সুকল বাজার এবং জনবহুলস্থানে উক্ত বিষয়গুলোকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে সংস্থার স্বেচ্ছাসেবীরা৷ মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায়৷ এই বাইক রেলিটিতে ত্রিপুরা পুলিশ এবং বনদপ্তর অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top