News Flash

Image

জলপাইগুড়িতে ব্রাউন সুগারসহ ধৃত দুই

জলপাইগুড়ি, ১২ নভেম্বর (হি. স.) : স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নাসিরুল হক ও আরিফ শেখ। দুজনেই মালদার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচার হতে চলেছে বলে খবর পায় পুলিশ। এরপর শুক্রবার রাতে ফুলবাড়ির ক্যানাল রোড এলাকায় এনজেপি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ সহায়তায় অভিযান চালায়। এরপর সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। আটক সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top