News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের নতুন রেকর্ড তৈরি করুন, হিমাচলের জনগণের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর
Image

ভোটের নতুন রেকর্ড তৈরি করুন, হিমাচলের জনগণের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের জনগণকে গণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে অনুরোধ জানালেন, এবার ভোটের নতুন রেকর্ড তৈরি করার। শনিবার সকাল আটটা থেকে হিমাচল প্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন ভোটপর্ব শুরু হওয়ার প্রাক্কালে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী।

সেই টুইটে তিনি আহ্বান জানিয়ে লিখেছেন, হিমাচল প্রদেশের সবকটি বিধানসভা আসনে ভোটের দিন আজ। দেবভূমির সমস্ত ভোটারদের অনুরোধ করছি গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করে ভোটের নতুন রেকর্ড গড়ুন। এই উপলক্ষে, রাজ্যের সমস্ত যুবকদের, যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাঁদের আমার বিশেষ শুভেচ্ছা।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top