News Flash

  • Home
  • দিনের খবর
  • গতিকে ভারতের আকাঙ্খা ও দক্ষতাকে শক্তি হিসাবে বিবেচনা করি আমরা : প্রধানমন্ত্রী
Image

গতিকে ভারতের আকাঙ্খা ও দক্ষতাকে শক্তি হিসাবে বিবেচনা করি আমরা : প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ১১ নভেম্বর (হি.স.): গতিকে ভারতের আকাঙ্খা ও দক্ষতাকে শক্তি হিসাবে বিবেচনা করি আমরা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেঙ্গালুরুতে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বেঙ্গালুরুর, কর্ণাটকের উন্নয়ন এবং ঐতিহ্য উভয়কেই আরও শক্তিশালী করছি। আজ প্রথম মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত ট্রেনও পেল কর্ণাটক। ভারত গৌরব কাশী দর্শন ট্রেন, যা কর্ণাটকের জনগণকে অযোধ্যা এবং কাশীতে নিয়ে যাবে, তাও আজ শুরু হয়েছে। আজ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালও উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, নিজস্ব স্টার্টআপগুলির জন্য সমগ্র বিশ্বে পরিচিত ভারত। ভারতকে একটি স্টার্টআপ হাব হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেঙ্গালুরু। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সরকার দেশে নতুন বিমানবন্দরও নির্মাণ করছে। ২০১৪ সালের আগে দেশে প্রায় ৭০টি বিমানবন্দর ছিল। এখন সেই সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে। বিমানবন্দরের বৃদ্ধি আমাদের শহরগুলির ব্যবসায়িক সম্ভাবনকে বাড়িয়ে তুলছে। তরুণদের জন্যও নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আগের সরকারগুলি গতি, বিলাসিতা এবং দক্ষতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করত! আমরা এই মানসিকতা একেবারে পরিবর্তন করেছি। আমরা গতি, আকাঙ্ক্ষা এবং দক্ষতাকে দেশের শক্তি হিসেবে বিবেচনা করি।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top