News Flash

  • Home
  • দেশ
  • ডিসেম্বরে বাংলায় অশান্তি হতে পারে, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

ডিসেম্বরে বাংলায় অশান্তি হতে পারে, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নদিয়া, ১০ নভেম্বর (হি. স.) : নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ডিসেম্বরে বাংলায় অশান্তি হতে পারে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকেও তিনি পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার বার্তা দিলেন। বিশেষত সীমান্ত এলাকায় নজর রাখার নির্দেশ দেন তিনি।বৃহস্পতিবার কৃষ্ণনগরের ছাতিমতলা ময়দানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক চলার সময় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে কথা বলেন তিনি। নদিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জিজ্ঞেস করেন। ডিজি জানান, যেহেতু সীমান্তের জেলা নদিয়া, তাই তার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়। নানা ধর্মের মানুষের বাস। তাই সম্প্রীতি রক্ষাতেও বিশেষ নজর রাখা হচ্ছে বলেই জানান। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ পরিকল্পনা করেছে ডিসেম্বর থেকে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্ণাটকে ইতিমধ্যেই লাগিয়েছে। ওদের এটাই একমাত্র পথ। এটা বাঁচার পথ নয়। চৈতন্যদেবের জায়গায় দাঁড়িয়ে বলছি, জীবনটা শান্তির পথ। জীবনটা শান্তির আলো দেখার পথ।”
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে লকেট চট্টোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে ডিসেম্বর প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীও পাল্টা বার বার সতর্ক থাকার আবেদন করছেন সবাইকে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top