News Flash

  • Home
  • দিনের খবর
  • ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে : জে পি নাড্ডা
Image

ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে : জে পি নাড্ডা

কাংড়া, ১০ নভেম্বর (হি.স.): ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে। হিমাচল প্রদেশের কাংড়ার নির্বাচনী জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কাংড়ার ফতেহপুর বিধানসভা আসনের নির্বাচনী প্রচারে গিয়ে নাড্ডা বলেছেন, ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশ দ্রুত উন্নয়ন করছে। মোবাইল উৎপাদনে বর্তমানে আমরা দুই নম্বরে। স্টিলের ক্ষেত্রেও বিশ্বে দ্বিতীয়। আর বর্তমানে ব্রিটেনকে টপকে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পরিণত হয়েছে।

নাড্ডা এদিনের জনসভা থেকে আরও বলেছেন, উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে প্রতিটি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। দেশের গ্রামগুলিতে পাকা রাস্তার নেটওয়ার্ক বিছানো হয়েছে। প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আয়ুষ্মান যোজনা এবং হিমকেয়ারের মাধ্যমে পাঁচ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেছেন, হিমাচলের কোনও কংগ্রেস নেতা আমার মতো উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড দিতে পারবেন না। কারণ আমরা লক্ষ্য নিয়ে কাজ করি এবং কংগ্রেস কমিশনের জন্য কাজ করে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top