News Flash

  • Home
  • দিনের খবর
  • এক কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ব‍্যাঙ্ক ম্যানেজার
Image

এক কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ব‍্যাঙ্ক ম্যানেজার

কাকদ্বীপ, ৯ নভেম্বর (হি. স.) : প্রায় এক কোটি টাকা তছরুপের অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল। তিনি স্থানীয় নেতাজী নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধেই টাকা তছরুপের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গৌতম স্থানীয় পাঁচ নম্বর হাটের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। আর্থিক তছরুপের অভিযোগ আসার পর উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেন। মঙ্গলবার রাতে এ বিষয়ে ব্যাঙ্কের ঊর্ধ্বতন কতৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ওই ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ধৃত ব‍্যাক্তির বিরুদ্ধে আইপিসি ৪০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার আরও তদন্তের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।

Releated Posts

এআই-তৈরি ভিডিও ঘিরে মহারাষ্ট্র সাইবার পুলিশের এফআইআর, প্রধানমন্ত্রী মোদি ও পীযূষ গয়ালকে নিশানা করার অভিযোগ

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও বিকৃত (মরফড) ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ…

ByByNews Desk Jul 31, 2026

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top