News Flash

  • Home
  • দেশ
  • চলতি সপ্তাহেই মহাকাশে পাড়ি দেবে বেসরকারি সংস্থায় তৈরি প্রথম ভারতীয় রকেট
Image

চলতি সপ্তাহেই মহাকাশে পাড়ি দেবে বেসরকারি সংস্থায় তৈরি প্রথম ভারতীয় রকেট

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : প্রথমবার ভারতীয় বেসরকারি সংস্থায় তৈরি হওয়া রকেট পাঠানো হবে মহাকাশে। হায়দরাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে এই রকেট বানানো হয়েছে। আগামী সপ্তাহেই এই রকেট উতক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। রকেট তৈরি থেকে উৎক্ষেপণ-এই পুরো প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। মহাকাশ গবেষণার ইতিহাসে এই রকেট এক যুগান্তকারী অধ্যায় শুরু করবে বলেই মত সংস্থার আধিকারিকদের।  
২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। হায়দরাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে এই রকেট বানানো হয়েছে। বিক্রম-এস নামের এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করার কথা আছে। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রথমবার ভারতের মাটি থেকে বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া রকেট মহাকাশে পাঠানো হবে। শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই এই রকেট মহাকাশে পাঠানো হবে।
এই রকেট বানানোর জন্য ইসরোকেও ধন্যবাদ জানিয়েছেন স্কাইরুটের কর্তারা। টুইট করে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের প্রথম অভিযান ‘প্রারম্ভ’। আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে ভারতের প্রথম বেসরকারি রকেট উৎক্ষপণ করা হবে। আমাদের এই উদ্যোগে প্রচুর সমর্থন করেছেন ইসরো প্রধান। তাঁকে ধন্যবাদ জানাই।”
বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। স্কাইরুট এরোস্পেসের চিফ অপারেটিং অফিসার নাগা ভরত ডাকা বলেছেন, “বিক্রম-এস রকেটটি কক্ষপথের নির্দিষ্ট একটি অংশে কার্যকরী হতে পারে। একসঙ্গে তিন ধরণের যন্ত্র উৎক্ষেপণ করতে পারে এই রকেট। প্রথমবার এই রকেট উৎক্ষেপণ করে আমরা গুণমান যাচাই করে নিতে চাইছি। আগামী দিনে বিক্রম সিরিজের আরও রকেট উতক্ষেপণ করার ইচ্ছা রয়েছে।” ব্যবসায়িক উপগ্রহগুলি মহাকাশে পাঠানোর জন্যই মূলত রকেট বানাবে এই সংস্থা।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top