News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাকার বিনিময়ে মেডিক্যাল সার্টিফিকেট ঘিরে চিকিৎসকদের ভূমিকায় অসন্তোষ
Image

টাকার বিনিময়ে মেডিক্যাল সার্টিফিকেট ঘিরে চিকিৎসকদের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷  ভগবানরূপী চিকিৎসকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর রমরমা ব্যবসা৷অর্থের অভাবে ইন্টারভিউতে যেতে পারছে না গরীব বেকার ছেলেমেয়েরা৷চিকিৎসক নামটি শুনলেই শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জন্মায় হৃদয়ে৷ কিন্তু সেই ভগবান রুপী চিকিৎসকরা যদি  কসাইয়ের মত দরকষাকষি করে দরিদ্র অসহায় বেকার ছেলেমেয়েদের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর বিনিময়ে ৪০০ /৫০০/ ৬০০ টাকা নেয় তাহলে কি এই সমস্ত চিকিৎসকদের ভগবান বলা যুক্তিসঙ্গত? এই প্রশ্ণ তুলেছেন বিশালগড় চড়িলাম এবং বিশ্রামগঞ্জ এলাকার দরিদ্র অসহায় বেকার ছেলেমেয়ে এবং তাদের অভিভাবকরা৷ সম্প্রতি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ এই পদে চাকরির জন্য সমস্ত কাগজপত্রের সঙ্গে মেডিকেল অফিসারের স্বাক্ষর এবং সিল সম্বলিত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে৷ এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর জন্য বেকার ছেলেমেয়েরা বিশালগড় এবং বিশ্রামগঞ্জ চিকিৎসকদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন৷ বিশালগড় এবং বিশ্রামগঞ্জ এলাকার সরকারি চিকিৎসক এবং বিভিন্ন মেডিসিন দোকানে প্রাইভেট চেম্বার খুলে বসা চিকিৎসকরা প্রতিটি বেকার ছেলেমেয়েদের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বাবদ  একেবারে দরকষাকষি করে ৪০০/৫০০/৬০০ টাকা নিচ্ছেন৷ অল্প বয়সি কয়েকজন গৃহবধূ    একেবারে কেঁদে ফেলেছেন চিকিৎসকদের কাছে, যাতে করে ২০০ টাকার নেওয়া হয়৷ কিন্তু তাদের কাতর আবেদনে  চিকিৎসকদের মন গলছে না৷  কিছুদিন আগেও পুলিশের এস পি ও পদে চাকরির জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল৷ তখনো বিশালগড় এবং বিশ্রামগঞ্জ চিকিৎসকরা ৪০০ /৫০০ /৬০০ টাকা ছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেয়নি৷ এই যদি হয় চিকিৎসকদের আসল চেহারা সমাজ কোথায় গিয়ে ঠেকেছে?অথচ নিয়ম অনুযায়ী মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের৷  তার জন্য কোন টাকা নিতে পারবে না চিকিৎসকরা৷ স্বাস্থ্য দপ্তরের নিয়ম রয়েছে৷ এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  চিকিৎসকরা অসহায় দরিদ্র বেকার ছেলেমেয়েদের পকেট কাটছে৷ তাদের কথা কেউ ভাবছে না৷ বিশ্রামগঞ্জ চড়িলাম এবং বিশালগড় এলাকার অভিভাবকদের তরফে দাবি উঠছে স্বাস্থ্য দপ্তর যাতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করে এই সমস্ত চিকিৎসকদের প্রতি ব্যবস্থা নেয়৷ অনেক বেকার ছেলে মেয়ে পুলিশের এই পদে চাকুরীর কাগজপত্র জমা দিচ্ছেন না একমাত্র মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর ভয়ে৷ কারণ তাদের পক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা জোগাড় করা সম্ভব নয়৷

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top