News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার জি-২০ সম্মেলনের লোগো ও থিম প্রকাশ, ওয়েবসাইটও উন্মোচিত করবেন প্রধানমন্ত্রী
Image

মঙ্গলবার জি-২০ সম্মেলনের লোগো ও থিম প্রকাশ, ওয়েবসাইটও উন্মোচিত করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জি-২০ সম্মেলনের লোগো ও থিম এবং ওয়েবসাইট প্রকাশ করবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি-২০ সম্মেলনের লোগো ও থিম এবং ওয়েবসাইট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এই লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকার প্রতিফলিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত, ভারতের বিদেশ নীতি বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা গ্রহণের জন্য বিকশিত হয়েছে। এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত আগামী মাসের ১ তারিখ থেকে জি-২০-র পৌরহিত্য করবে। জি-২০ হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top