নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে বিএসএফের উদ্যোগে মৈত্রী ত্রিপুরার বিভিন্ন স্থান পরিদর্শন করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল৷ এ ধরনের রেলি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করবে বলে বিএসএফের কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন৷ আজাদীকা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসাবে বি.এস.এফ এর উদ্যোগে এক মৈত্রী বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয় আগরতলা থেকে চলতি মাসের ১লা নভেম্বর৷ এতে ১৯ জন বি.এস.এফ জওয়ান অংশগ্রহণ করে৷ তারা ২রা নভেম্বর খোয়াই গিয়ে পৌছায়৷ ৩ রা নভেম্বর বৃহস্পতিবার খোয়াই বি.এস.এফ ৮০ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা বাইসাইকেল রেলিটিকে নিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এসে পৌঁছায়৷ সেখানে উপস্থিত ছিলেন বি.এস.এফের ডি.আই.জি অশোক কুমার, বি.এস.এফ ১১৯ নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুরজ সিং এবং বি.এস.এফ ১১৯ নং ব্যাটেলিয়ানের টু আই সি রবি শংকর ত্রিবেদী৷ ১১৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা মৈত্রী বাইসাইকেল রেলিটিকে স্বাগত জানায়৷ এই মৈত্রী বাইসাইকেল রেলিটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়৷ এদিকে বি.এস.এফের ডি.আই.জি অশোক কুমার জানান, এই মৈত্রী বাইসাইকেল রেলির মূল উদ্দেশ্য মানুষদের সচেতন করার জন্য৷ পাশাপাশি তিনি এও জানান, বর্তমানে যুবসমাজ ড্রাগস সহ বিভিন্ন ধরনের নেশার কবলে পড়ে ধবংস হয়ে যাচ্ছে৷ তার ফলে যেমন মৃত্যূর কোলে ঢলে পড়ছে ,,তেমনি বিভিন্ন ক্রাইম সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ছে৷ সচেতন করার লক্ষ্যে এই মৈত্রী বাইসাইকেল রেলিটি অনুষ্ঠিত হয়৷ এই রেলিতে ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় গিয়ে পৌঁছবে৷৷

বিএসএফের উদ্যোগে মৈত্রী বাইসাইকেল র্যালী
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















