News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের উদ্যোগে মৈত্রী বাইসাইকেল র্যালী
Image

বিএসএফের উদ্যোগে মৈত্রী বাইসাইকেল র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে বিএসএফের উদ্যোগে মৈত্রী ত্রিপুরার বিভিন্ন স্থান পরিদর্শন করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল৷ এ ধরনের রেলি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করবে বলে বিএসএফের কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন৷ আজাদীকা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসাবে বি.এস.এফ এর উদ্যোগে এক মৈত্রী বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয় আগরতলা থেকে  চলতি মাসের ১লা নভেম্বর৷ এতে ১৯ জন বি.এস.এফ জওয়ান অংশগ্রহণ করে৷ তারা ২রা নভেম্বর খোয়াই গিয়ে পৌছায়৷  ৩ রা নভেম্বর  বৃহস্পতিবার খোয়াই বি.এস.এফ ৮০ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা  বাইসাইকেল রেলিটিকে নিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এসে পৌঁছায়৷ সেখানে উপস্থিত ছিলেন বি.এস.এফের ডি.আই.জি অশোক কুমার, বি.এস.এফ ১১৯ নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুরজ সিং এবং বি.এস.এফ ১১৯ নং ব্যাটেলিয়ানের টু আই সি রবি শংকর ত্রিবেদী৷  ১১৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা মৈত্রী বাইসাইকেল রেলিটিকে স্বাগত জানায়৷ এই মৈত্রী বাইসাইকেল রেলিটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়৷ এদিকে বি.এস.এফের ডি.আই.জি অশোক কুমার জানান, এই মৈত্রী বাইসাইকেল রেলির মূল উদ্দেশ্য মানুষদের সচেতন করার জন্য৷ পাশাপাশি তিনি এও জানান, বর্তমানে যুবসমাজ ড্রাগস সহ বিভিন্ন ধরনের নেশার কবলে পড়ে ধবংস হয়ে যাচ্ছে৷  তার ফলে যেমন মৃত্যূর কোলে ঢলে পড়ছে ,,তেমনি বিভিন্ন ক্রাইম সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ছে৷  সচেতন করার লক্ষ্যে এই মৈত্রী বাইসাইকেল রেলিটি অনুষ্ঠিত হয়৷ এই রেলিতে ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় গিয়ে পৌঁছবে৷৷

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top