News Flash

Image

করিমগঞ্জের সোনাখিরায় প্রায় চার কো‌টি টাকার হে‌রোইন উদ্ধার, গ্রেফতার দুই

পাথারকা‌ন্দি (অসম), ৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি থানার অধীন সোনাখিরা পুলিশ চেকগেটে প্রায় চার কো‌টি টাকার হে‌রোইন উদ্ধার করেছেন অভিযানকারীরা। এর সঙ্গে এক‌টি অল্টো কার ও তার চালক এবং এক পাচারকারী সহ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

গত ৩১ আগস্ট সন্ধ্যায় করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএস‌পি) পার্থপ্রতিম দা‌সের নেতৃ‌ত্বে আসিমগ‌ঞ্জে বাজেয়াপ্ত হয়েছিল প্রায় পাঁচ কো‌টি টাকার হে‌রোইন। এর পর তিনদিনের মাথায় গতকাল সন্ধ্যারাতে ফের প্রায় পাঁচ কো‌টি টাকার হেরোইন ধরা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এএস‌পি পার্থপ্রতিম দা‌সের নেতৃ‌ত্বে পাথারকান্দি থানার অন্তর্গত সোনা‌খিরা পু‌লিশ চেকগেটে অভিযান চালানো হয়।

এএস‌পি পার্থপ্রতিম জানান, জেলার নিলামবাজার থে‌কে এএস ১০ ইসি ৯০৩২ নম্ব‌রের এক‌টি অল্টো কার পাথারকা‌ন্দির সোনা‌খিরা পু‌লিশ চেক গেট পে‌রি‌য়ে উত্তর ত্রিপুরার কদমতলায় যাওয়ার চেষ্টা কর‌বে বলে আগাম খব‌র পেয়েছিলেন তিনি। ওই তথ্যের সূত্রে গা‌ড়ি‌টি‌কে সোনা‌খিরায় ব্য়ারি‌কেড লা‌গি‌য়ে আট‌কে দেন গেট ইনচার্জ সু‌খেস দাস। এর আগে নিলামবাজার থেকে মাদকবাহী গা‌ড়ি‌টির পিছু ধাওয়া ক‌রে সাদা পেশা‌কে দলবল নি‌য়ে অকুস্থ‌লে পৌঁ‌ছেন তিনি। তাঁর উপস্থিতিতে অল্টো গা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ডাল‌মিয়া সি‌মে‌ন্টের ব্য়াগে মোড়া ৩৭টি সাবা‌নের কেসে ৫০০ গ্রাম হে‌রোইন বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য প্রায় চার কো‌টি টাকা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এএস‌পি দাস।

তিনি জানান, এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্থানীয় জুড়বাড়ি গ্রামের প্রয়াত আহমদ হুসেনের ছেলে পাচারকারী জামিল আহমেদ (২৪) এবং মৈনা এলাকার আতানগর গ্রামের হুসেন আহমেদের ছেলে গা‌ড়ি চালক‌ আহমদ হু‌সেন (২৩)-কে। ড্রাগস সহ ধৃত‌দের পাথারকা‌ন্দি থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধৃত উভয়কে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে জানান অতিরিক্ত পু‌লিশ সুপার পার্থপ্রতিম দাস।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top