News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ব্রজপুরে স্বদলীয়দের হাতে আক্রান্ত বিজেপি নেতা
Image

উত্তর ব্রজপুরে স্বদলীয়দের হাতে আক্রান্ত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  চড়িলাম বিধানসভার উত্তর-ব্রজপুরে  বিজেপির একাংশ উন্মত্ত নেতাকর্মীর হাতে আক্রান্ত হল বিজেপিরই এক কর্মকর্তা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আক্রান্ত বিজেপি কর্মকর্তার নাম মিঠুন দেবনাথ৷ এ রাজ্যের ক্ষমতা পরিবর্তনের জন্য যেসব বিজেপি নেতা ও কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরই একাংশকে নানা অপবাদ দিয়ে হামলা হজ্জতি এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে৷ এ ধরনের একটি ঘটনা ঘটেছে চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে৷ আক্রান্তের নাম মিঠুন দেবনাথ৷ তার বাড়িঘর ভাঙচুর  করা হয়েছে৷ মিঠুন দেবনাথের স্ত্রী, মা-বাবাকে মারধর  করা হয়েছে৷এলাকার উপপ্রধান পরিতোষ দেবনাথ, শক্তি  কেন্দ্রের ইনচার্জ গোপাল দেবনাথ ,খোকন দেবনাথ, বুথ সভাপতি রাজেশ দেবনাথের নেতৃত্বে  এই হামলার ঘটনা সংঘটিত করা হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে আক্রান্ত মিঠুন দেবনাথ জানিয়েছেন তিনি বিগত বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি দলকে ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন৷ ক্ষমতায় আসার পর তার পরিবারে কন্যা সন্তান ভাতা, বৃদ্ধ পিতার ভাতা সহ  কোন সুযোগ-সুবিধাই প্রদান করা হয়নি৷ অফুরন্ত তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে তিনি নাকি কংগ্রেস দলে যোগ দিয়েছেন৷ এই অপবাদেই তার বাড়িতে হামলা ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে৷ এ ব্যাপারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top