News Flash

  • Home
  • দেশ
  • দু’দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই; বাড়িতে ঢুকে গেল জল, বুধেও স্কুল ও কলেজ বন্ধ
Image

দু’দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই; বাড়িতে ঢুকে গেল জল, বুধেও স্কুল ও কলেজ বন্ধ

চেন্নাই, ২ নভেম্বর (হি.স.): বিগত দু’দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে বেহাল অবস্থা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। একনাগাড়ে বৃষ্টিপাতের জেরে বুধবার সকালে চেন্নাইয়ের বিভিন্ন স্থানে দেখা গেল শুধু জল আর জল! চেন্নাইয়ের ইস্ট অ্যাভিনিউ, কোরাত্তুর, কোলাথুর প্রভৃতি এলাকায় হাঁটু ও গোড়ালি অবধি জল জমে গিয়েছে, সেই সমস্ত এলাকায় বাড়িতেও ঢুকে গিয়েছে। চরম সমস্যার মধ্যে পড়েছেন স্থানীয় মানুষজন। বৃষ্টি জল জমতেই নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনকে দুষেছেন স্থানীয় মানুষজন।

ভারী বৃষ্টির শঙ্কায় চেন্নাইয়ে বুধবার স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত চেন্নাইয়ে ৭০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চেন্নাই ছাড়াও রানিপেট এবং তিরুভাল্লুরে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে বুধবার এবং ভেলোর, কাঞ্জিপুরম, ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টুতে শুধুমাত্র স্কুল বন্ধ থাকছে। প্রসঙ্গত, এর আগেও মঙ্গলবারের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছিল চেন্নাই, রাতভর বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top