News Flash

  • Home
  • দেশ
  • ৮৫ লক্ষ টাকার সোনা উদ্ধার গোয়ালপোখরে, বিএসএফের হাতে ধরা পড়ল ১ জন
Image

৮৫ লক্ষ টাকার সোনা উদ্ধার গোয়ালপোখরে, বিএসএফের হাতে ধরা পড়ল ১ জন

উত্তর দিনাজপুর, ১ নভেম্বর (হি. স.) : সোনা পাচারের চেষ্টার অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোয়ালপোখর থানা এলাকা থেকে সোমবার রাতে এক ব্যক্তিকে আটক করল বিএসএফ। উদ্ধার হয়েছে ১৪টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা।

সূত্রের খবর, আটক ব্যক্তিকে ই ইসলামপুর কাস্টমসের হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আমবাড়ি-ডাঙ্গিপাড়া এলাকা। সেখানেই ঘটনাটি ঘটে বলে বিএসএফ সূত্রে খবর।

আটক ব্যক্তির নাম হরষিত বিশ্বাস। পরে ইসলামপুর কাস্টমস অফিসার শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ ১৬.৩২ গ্রাম সোনার বিস্কুট তাদের হাতে তুলে দিয়েছে। হরষিতকেও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্রের খবর. পাচারের চেষ্টায় জড়িত সন্দেহে যাকে আটক করা হয়েছিল তার বাড়ি গোয়ালপোখর থানার ডাঙ্গিপাড়া এলাকাতেই। হরষিত ওই সোনার বিস্কুটগুলি সম্ভবত অন্য কারও হাতে তুলে দিতে যাচ্ছিল। সে সময়ই বিএসএফের হাতে ধরা পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা আগেও একাধিক বার বানচাল করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top