News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, স্ট্যালিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
Image

রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, স্ট্যালিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

কলকাতা, ১ নভেম্বর (হি.স.): রাজ্যপাল লা গনেশনের আমন্ত্রণে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই যাচ্ছেন। বিকালে চেন্নাই পৌঁছে সন্ধ্যায় ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর বাসভবনে তিনি বৈঠক করবেন বলে খবর। বর্তমান জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হবে। বৃহস্পতিবার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই দিনই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।

তামিলনাড়ু সফরের প্রথম দিনই, ২ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে সেখানকার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হওয়ার কথা। ওয়াকিবহাল মহলের খবর, বিভিন্ন জাতীয় ইস্যুতে বৈঠক হবে। রাজনৈতিক মহল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলে অনেক সময়েই পাশে পাওয়া যায় স্ট্যালিনকে। তিনিও মমতার সুরেই কেন্দ্রকে সমালোচনা করেন। ফলে এই বৈঠকে ইস্যুগত বিরোধিতা নিয়ে ঐক্যমতে আসার চেষ্টা হতে পারে। পরদিন, ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের পারিবারিক একটি অনুষ্ঠানে মমতা উপস্থিত থাকবেন। ওই দিনই কলকাতা ফিরে এসে নবান্ন যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top