News Flash

  • Home
  • বিদেশ
  • গুজরাটে সেতু বিপর্যয়ে মর্মাহত চিন, শোকবার্তা পাঠালেন জিনপিং
Image

গুজরাটে সেতু বিপর্যয়ে মর্মাহত চিন, শোকবার্তা পাঠালেন জিনপিং

নয়াদিল্লি ও বেজিং, ১ নভেম্বর (হি.স.): ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে গুজরাটে। আরও দু’জন এখনও নিখোঁজ। গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে চিনও। বেজিং থেকে শোকবার্তা পাঠিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মাচ্ছু নদীর উপর ব্রিটিশ আমলের তৈরি শতাব্দীপ্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। এই ঘটনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। দু’জন নিখোঁজ।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top