News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস
Image

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস৷ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষ অখণ্ড রাখার জন্য আত্ম বলিদান দিতে হয়েছে৷ ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী, ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবং ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হারিয়েছে দেশবাসী৷ তাঁদের অবদান দেশবাসী আজও স্মরণ করে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেওয়া কর্মসূচি গুলি প্রকল্প রূপে ইউপি সরকারের আমলে জনগণের কাছে বাস্তবায়ন করা হয়েছে৷ বর্তমানে দেশের জনবিরোধী সরকার সেই প্রকল্প গুলির নাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিচ্ছে বলে সমালোচনা করলেন গোপাল রায়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top